Entertainment
সেদিন ‘কোথাও কেউ নেই’–এর শেষ পর্বকে ঘিরে কী হয়েছিল
আজ থেকে ৩৩ বছর আগে নাটকটির প্রচার শেষ হয়। কিন্তু এখনো ভাইরালের এই যুগে শর্টস কিংবা ভিডিওতে বারবার ফিরে আসে এই জনপ্রিয় নাটকের নানা দৃশ্য, নানা সংলাপ। দর্শক এখনো মেতে ওঠেন এই নাটকের চরিত্রের সঙ্গে। বলছি ‘কোথাও কেউ নেই’ নাট
লেখক বিনোদন প্রতিবেদক148K বার পড়া

আজ থেকে ৩৩ বছর আগে নাটকটির প্রচার শেষ হয়। কিন্তু এখনো ভাইরালের এই যুগে শর্টস কিংবা ভিডিওতে বারবার ফিরে আসে এই জনপ্রিয় নাটকের নানা দৃশ্য, নানা সংলাপ। দর্শক এখনো মেতে ওঠেন এই নাটকের চরিত্রের সঙ্গে। বলছি ‘কোথাও কেউ নেই’ নাটকের কথা। এই নাটকের শেষ পর্ব ঘিরে দর্শকদের মধ্যে কী কী ঘটেছিল।
হুমায়ূন আহমেদ তাঁর একটি আত্মজীবনীমূলক বইতে লিখেছিলেন, নাটকটি ১৯৯৩ সালের ২৪ সেপ্টেম্বর শেষ পর্ব প্রচারিত হয়। এ তথ্য অনুসারে নাটকটি প্রচারিত হয়েছিল ৩৩ বছর আগে। সেই নাটক বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলের সব কটি পর্ব রয়েছে। নাটকটির সেসব পর্ব ঘিরে মন্তব্যের ঘরে দর্শকদের নানা স্মৃতিচারণা।



