Entertainment
যৌন নির্যাতনের দায়ে প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড
যৌন নিপীড়নের মামলায় নতুন করে বিচারের পর হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়েনস্টিনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। ২০০৬ সালে সাবেক প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের ঘটনায় গতকাল বুধবার এই
লেখক বিনোদন ডেস্ক99K বার পড়া

যৌন নিপীড়নের মামলায় নতুন করে বিচারের পর হলিউডের সাবেক প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়েনস্টিনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন নিউইয়র্কের আদালত। ২০০৬ সালে সাবেক প্রযোজনা সহকারী মিরিয়াম হ্যালিকে যৌন নিপীড়নের ঘটনায় গতকাল বুধবার এই সাজা ঘোষণা করা হয়।
ওয়েনস্টিননের বিরুদ্ধে নিউইয়র্কে দীর্ঘ ৯ বছরের আইনি লড়াইয়ের এটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ২০২০ সালে তাঁর বিরুদ্ধে দেওয়া আগের সাজা চার বছর পর বাতিল হয়ে যায়। এরপর নতুন করে বিচার ও দুটি অমীমাংসিত বিচারপ্রক্রিয়ার পর আবারও তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। নতুন কোনো আপিল সফল না হলে নিউইয়র্কের এই সাজায় তাঁকে কারাগারেই থাকতে হবে।



