Entertainment
মায়ের জমানো টাকায় চলছে চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে শিল্পীর ক্ষোভ
দীর্ঘদিন ধরে সংগীতের পাশাপাশি টেলিভিশন ও অনলাইনের বিজ্ঞাপনচিত্র, ওয়েব সিরিজ ও সিনেমার বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রকল্পে কাজ করছেন ব্যান্ড ‘মেঘদল’ ব্যান্ডের গিটারিস্ট ও শব্দপ্রকৌশলী রাশিদ শরীফ শোয়েব। বিভিন্ন কাজে স্বীকৃতি প
লেখক বিনোদন প্রতিবেদক147K বার পড়া

দীর্ঘদিন ধরে সংগীতের পাশাপাশি টেলিভিশন ও অনলাইনের বিজ্ঞাপনচিত্র, ওয়েব সিরিজ ও সিনেমার বিভিন্ন অডিও-ভিজ্যুয়াল প্রকল্পে কাজ করছেন ব্যান্ড ‘মেঘদল’ ব্যান্ডের গিটারিস্ট ও শব্দপ্রকৌশলী রাশিদ শরীফ শোয়েব। বিভিন্ন কাজে স্বীকৃতি পেলেও পারিশ্রমিক আদায়ে বছরের পর বছর সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন এই সংগীতশিল্পী। তাঁর দাবি, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে তাঁর কাজের পারিশ্রমিক হিসেবে ৫০ লাখ টাকার কম পাওনা নেই। অথচ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শোয়েবকে চিকিৎসার খরচ চালাতে মায়ের জমানো টাকা ও সঞ্চয়পত্র ভাঙতে হচ্ছে।



