Entertainment
পঞ্চম দফা কেমোথেরাপির পর আইসিইউতে, সংকটাপন্ন অবস্থায় অভিনেত্রী রেণু
কয়েক মাস আগেই নিজের ক্যানসার ধরা পড়ার খবর জানিয়েছিলেন ভারতের মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ ও ‘বিগ বস মালয়ালম’–এর সাবেক প্রতিযোগী রেণু সুদি। এবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে এসেছে। পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর
লেখক বিনোদন ডেস্ক84K বার পড়া

কয়েক মাস আগেই নিজের ক্যানসার ধরা পড়ার খবর জানিয়েছিলেন ভারতের মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ ও ‘বিগ বস মালয়ালম’–এর সাবেক প্রতিযোগী রেণু সুদি। এবার তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে এসেছে। পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন তিনি। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ‘বিগ বস মালয়ালম’-এরই আরেক প্রতিযোগী সারিকা কে বি।
রেণু সুদি চলতি বছর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তাঁর তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসার শনাক্ত হয়েছে। এর পর থেকে চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। সম্প্রতি পাঁচ দফা কেমোথেরাপি নেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।



