Entertainment
সৌদি আরবের চলচ্চিত্র উৎসব স্থগিত, আলোচনায় নিরাপত্তা পরিস্থিতি
সৌদি আরবের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর একটি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতি বছর ডিসেম্বরেই বসার কথা ছিল উৎসবটির ষষ্ঠ আসর। কিন্তু শেষ মুহূর্তে সেই আয়োজন স্থগিত করেছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। ফলে ২
লেখক বিনোদন ডেস্ক82K বার পড়া

সৌদি আরবের সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর একটি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলতি বছর ডিসেম্বরেই বসার কথা ছিল উৎসবটির ষষ্ঠ আসর। কিন্তু শেষ মুহূর্তে সেই আয়োজন স্থগিত করেছে রেড সি ফিল্ম ফাউন্ডেশন। ফলে ২০২৬ সালে আর বসছে না উৎসবটি। আগামী বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কোনো এক সময়ে ফেরার কথা জানিয়েছে আয়োজকেরা।
এবারের উৎসব হওয়ার কথা ছিল আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায়। চলচ্চিত্র জমা দেওয়ার প্রক্রিয়া ও নিবন্ধনও ইতিমধ্যে শেষ হয়েছিল। তবে গতকাল এক বিবৃতিতে রেড সি ফিল্ম ফাউন্ডেশন জানায়, পরবর্তী আসরের সময় নির্ধারণসহ আন্তর্জাতিক পর্যায়ের এত বড় একটি আয়োজনের লজিস্টিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



