Entertainment
৪ নবীনকে আনছেন ১৪ বছর আগের নবীন
১৪ বছর আগে নিজেই ছিলেন নতুন মুখ। করণ জোহরের ‘ স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে শুরু হয়েছিল বলিউডে তাঁর পথচলা। ১৪ বছর পর এবার অন্য ভূমিকায়, সেই আলিয়া ভাট প্রযোজক হিসেবে চার নতুন অভিনয়শিল্পী ও এক নবাগত পরিচালককে পরিচয় করিয়ে দিচ্
লেখক প্রতিনিধি156K বার পড়া

১৪ বছর আগে নিজেই ছিলেন নতুন মুখ। করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার দিয়ে শুরু হয়েছিল বলিউডে তাঁর পথচলা। ১৪ বছর পর এবার অন্য ভূমিকায়, সেই আলিয়া ভাট প্রযোজক হিসেবে চার নতুন অভিনয়শিল্পী ও এক নবাগত পরিচালককে পরিচয় করিয়ে দিচ্ছেন দর্শকের কাছে। ছবির নাম ‘ডোন্ট বি শাই’।
গত শুক্রবার মুম্বাইয়ে ছবিটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বোন শাহীন ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন আলিয়া। নিজের অভিনয়জীবনের শুরুর দিন, প্রযোজক হিসেবে নতুন অভিজ্ঞতা থেকে জেন-জি প্রজন্মের শব্দ, কথায়-কথায় উঠে এল অনেক কিছু। বাদ গেল না ছোটবেলায় দুই বোনের খুনসুটির গল্পও।



