Entertainment
পানির নিচে ধুন্ধুমার অ্যাকশন, চমকে দিলেন রাশমিকা
দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার পরিচিতি রোমান্টিক সিনেমার অভিনেত্রী হিসেবে। তবে নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে পাওয়া গেল অন্য এক রাশমিকাকে। রাশমিকা মান্দান্নাকে এতটা অ্যাকশননির্ভর চরিত্রে আগে দেখা যায়নি। নতুন সিনেমার ট
লেখক বিনোদন ডেস্ক164K বার পড়া

দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানার পরিচিতি রোমান্টিক সিনেমার অভিনেত্রী হিসেবে। তবে নতুন সিনেমা ‘মাইসা’র টিজারে পাওয়া গেল অন্য এক রাশমিকাকে।
রাশমিকা মান্দান্নাকে এতটা অ্যাকশননির্ভর চরিত্রে আগে দেখা যায়নি। নতুন সিনেমার টিজারে হাতে কাস্তে, প্রতিপক্ষের সঙ্গে মারামারি, ঘাড় ভেঙে দেওয়া থেকে শুরু করে পানির নিচে লড়াই—সবই করছেন তিনি। টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

গতকাল রোববার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ‘মাইসা’র প্রথম টিজার। ছবিটি পরিচালনা করেছেন নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লে। টিজারে রাশমিকাকে দেখা গেছে এক গোণ্ড জনগোষ্ঠীর তরুণীর চরিত্রে। জীবনের নানা প্রতিকূলতার মধ্যেও যে নারী হার মানতে রাজি নন, লড়াই করেই নিজের পথ তৈরি করেন—টিজারে সেই চরিত্রেরই আভাস মিলেছে।