Entertainment
কনসার্টের বাইরে বিক্ষোভ, শিরানের ভুল স্বীকার
ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গতকাল শনিবারের কনসার্টে মঞ্চে উঠে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রিটিশ এই গায়ক। জানিয়েছেন, তিনি কখনোই ‘
লেখক বিনোদন ডেস্ক46K বার পড়া

ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘটনায় তুমুল বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছেন এড শিরান। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গতকাল শনিবারের কনসার্টে মঞ্চে উঠে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ব্রিটিশ এই গায়ক। জানিয়েছেন, তিনি কখনোই ‘অ্যাকটিভিস্ট মিউজিশিয়ান’ হতে চাননি। কিন্তু বর্তমান পরিস্থিতি তাঁকে মত প্রকাশ করতে বাধ্য করেছে।
ফিলাডেলফিয়ার কনসার্টে শিরান বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে কোনো ধরনের রাজনৈতিক ভাষ্যকার হতে চাইনি। কারণ আমি চেয়েছি, আমার গান ও কনসার্ট হোক ঐক্যের জায়গা, বিভেদের নয়; মানবতার জায়গা, রাজনীতির নয়। কিন্তু এটি একটি মানবিক সংকট। এ বিষয়ে আমি আর নিজের অনুভূতি লুকিয়ে রাখতে পারছি না।’



