Entertainment
মুক্তির আগেই ১০৮ কোটি টাকা আয়, ঝড় তুলতে যাচ্ছে আরেকটি হরর সিনেমা
‘ব্যাকরুমস’ থেকে ‘অবসেশন’—চলতি বছর বক্স অফিসে সাফল্য পেয়েছে একের পর এক হরর সিনেমা। সম্ভবত সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ‘রেসিডেন্ট এভিল’–এর নতুন কিস্তি। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি নতুন এই হরর সিনেমা মুক্তির আগে প্রিভিউ
লেখক বিনোদন ডেস্ক75K বার পড়া

‘ব্যাকরুমস’ থেকে ‘অবসেশন’—চলতি বছর বক্স অফিসে সাফল্য পেয়েছে একের পর এক হরর সিনেমা। সম্ভবত সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ‘রেসিডেন্ট এভিল’–এর নতুন কিস্তি। জনপ্রিয় ভিডিও গেম অবলম্বনে তৈরি নতুন এই হরর সিনেমা মুক্তির আগে প্রিভিউ প্রদর্শনী থেকেই আয় করেছে ৮৮ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০৮ কোটি টাকা।
এটি এখন পর্যন্ত ‘রেসিডেন্ট এভিল’ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমার সর্বোচ্চ প্রিভিউ আয়। শুধু তা-ই নয়, নির্মাতা জ্যাক ক্রেগারের ক্যারিয়ারেও এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ওপেনিং।



