Entertainment
চেনা রুমি যেভাবে নতুন করে ফিরলেন
একসময় আরফিন রুমি মানেই ছিল ব্যস্ততা। অডিওতে নতুন গান, চলচ্চিত্রের গান, সুর-সংগীত আর স্টেজ শো—সব মিলিয়ে বলা যায় দম ফেলার সময়ও ছিল না। এমনও হয়েছে, টানা ২৮ দিনে ২৮টি গান তৈরি করে প্রকাশ করেছেন। এরপর হঠাৎ কমে যায় ব্যস্ততা, ছ
লেখক মনজুর কাদের117K বার পড়া

একসময় আরফিন রুমি মানেই ছিল ব্যস্ততা। অডিওতে নতুন গান, চলচ্চিত্রের গান, সুর-সংগীত আর স্টেজ শো—সব মিলিয়ে বলা যায় দম ফেলার সময়ও ছিল না। এমনও হয়েছে, টানা ২৮ দিনে ২৮টি গান তৈরি করে প্রকাশ করেছেন। এরপর হঠাৎ কমে যায় ব্যস্ততা, ছিলেন আড়ালেও। বিরতি নতুন গান, নাটকের টাইটেল গান, সুর-সংগীত, আবহসংগীত ও স্টেজ শো—সব মিলিয়ে আবারও ব্যস্ত তিনি। তাঁর ফিরে আসার গল্প বলছেন মনজুর কাদের
গত মে মাসে শেষ হয়েছে মোস্তফা কামাল রাজের ধারাবাহিক এটা আমাদেরই গল্প। নাটকটির টাইটেল গানটি গেয়ে নতুন করে আলোচনায় আরফিন রুমি। গানটি প্রকাশের পর সমসাময়িক ও অনুজ শিল্পীদের কেউ কেউ জানিয়েছেন, গানটি তাঁদের পরিবারের সদস্যদেরও পছন্দের তালিকায় জায়গা করেছে। এমন প্রতিক্রিয়া বিরতির পর রুমিকে নতুনভাবে উৎসাহিত করছে।



