Entertainment
দেড় বছর আগে ক্যানসার ধরা পড়ে, আজ মারা গেছেন মেকানিক্সের ইমরান
হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু
লেখক বিনোদন প্রতিবেদক32K বার পড়া

হেভি মেটাল ব্যান্ড ‘মেকানিক্স’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক গিটারিস্ট ইমরান আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৪১ বছর। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ‘মেকানিক্স’ ব্যান্ডের দলনেতা ও ভোকালিস্ট আফতাবুজ্জামান ত্রিদিব।
দেড় বছর আগে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন গিটারিস্ট ইমরান আহমেদ। এরপর চলেছে টানা চিকিৎসা। এই হাসপাতাল তো এই বাসা। গত সপ্তাহে শরীরের অবস্থা অবনতি হতে থাকে। এর পর থেকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।



