Entertainment
‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন
কমেডিয়ান ও ইউটিউবার সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক পোস্টের দাবি, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পর
লেখক বিনোদন ডেস্ক57K বার পড়া

কমেডিয়ান ও ইউটিউবার সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক পোস্টের দাবি, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন সময় ও মেধা। আবার নতুন আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, সেই বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে; প্রায় দুই মাস আগে, জুলাইয়ে।
তবে এসব দাবির কোনোটিই সময় বা মেধা নিজেরা নিশ্চিত করেননি।
তবে এসব দাবির কোনোটিই সময় বা মেধা নিজেরা নিশ্চিত করেননি।
সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ মেধা শঙ্করের উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে দুজনের কথাবার্তা ও রসায়ন নজর কাড়ে দর্শকদের। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে একই ধরনের পোস্ট দেওয়া; এসব ঘিরে তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।



