Entertainment
তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক
ব্যক্তিজীবনে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘দ্য জেন্টলম্যান’ তারকা কায়া স্কোডেলারিও। পরিচালক এরান ক্রিভির সঙ্গে তাঁর নতুন প্রেমের খবর এখন আলোচনায়। এটা তাঁর চতুর্থ প্রেম। শুধু ব্যক্তিগত জীবনে নয়, এরই মধ্যে পেশাগত জীবনেও দার
লেখক বিনোদন ডেস্ক125K বার পড়া

ব্যক্তিজীবনে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘দ্য জেন্টলম্যান’ তারকা কায়া স্কোডেলারিও। পরিচালক এরান ক্রিভির সঙ্গে তাঁর নতুন প্রেমের খবর এখন আলোচনায়। এটা তাঁর চতুর্থ প্রেম। শুধু ব্যক্তিগত জীবনে নয়, এরই মধ্যে পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন এই ব্রিটিশ-ব্রাজিলীয় অভিনেত্রী।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলম্যান’–এর দ্বিতীয় মৌসুমে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করে আবারও আলোচনার কেন্দ্রে কায়া। সিরিজটিও বর্তমানে আইএমডিবির ‘মোস্ট পপুলার টিভি শোজ’–এর তালিকায় রয়েছে। বর্তমানে তিনি আইএমডিবির ট্রেন্ডিং তারকার তালিকার শীর্ষে রয়েছেন। এই সিরিজ তাঁকে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ারে আলোচিত করেছে।



