World
গুগলকে বিজ্ঞাপন ব্যবসার নিয়ম শিথিল করা ও পর্যবেক্ষক নিয়োগের নির্দেশ আদালতের
অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখার অভিযোগে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। রায়ে গুগলকে বড় ধরনের ভাঙনের হাত থেকে রেহাই দেওয়া হলেও তাদের একচেটি
লেখক রয়টার্স71K বার পড়া

অনলাইন বিজ্ঞাপনের বাজারে একচেটিয়া আধিপত্য ধরে রাখার অভিযোগে বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। রায়ে গুগলকে বড় ধরনের ভাঙনের হাত থেকে রেহাই দেওয়া হলেও তাদের একচেটিয়া বিজ্ঞাপন ব্যবসা বন্ধে বেশ কিছু কঠোর শর্তজুড়ে দেওয়া হয়েছে।
আদালতের বিচারক গুগলকে অনলাইন বিজ্ঞাপন নিলাম পরিচালনার কিছু নিয়ম শিথিল করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটি যাতে বাজারে প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করতে না পারে, সেটি তদারক করতে একজন অভ্যন্তরীণ পর্যবেক্ষক নিয়োগ দিতে বলা হয়েছে।



