World
জোড়া ফুল প্রতীক নিয়ে দুই তৃণমূলের শুনানি আজ, সিদ্ধান্তের অপেক্ষা
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক জোড়া ফুল নিয়ে দলের দুই অংশের বিরোধের এখনো মীমাংসা হয়নি। দুই পক্ষই আলাদাভাবে জোড়া ফুল প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেছে। রাজ্যের দুটি বিধানসভা আসনের উপনির্বাচনেও তা
লেখক প্রতিনিধি69K বার পড়া

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক জোড়া ফুল নিয়ে দলের দুই অংশের বিরোধের এখনো মীমাংসা হয়নি। দুই পক্ষই আলাদাভাবে জোড়া ফুল প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেছে। রাজ্যের দুটি বিধানসভা আসনের উপনির্বাচনেও তারা একই প্রতীক দাবি করে মনোনয়নপত্র জমা দিয়েছে।
এই দাবির পরিপ্রেক্ষিতে গত শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনে দুই পক্ষের পাঁচজন করে প্রতিনিধির শুনানি হয়। তবে ওই দিন প্রতীক বরাদ্দ নিয়ে কোনো নির্দেশ দেয়নি কমিশন; বরং দুই পক্ষের কাছে আরও কিছু নথি চাওয়া হয়, যা ১৬ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলা হয়েছিল। গতকাল উভয় পক্ষই চাওয়া নথি কমিশনে জমা দিয়েছে।



