World
১৩২ বছর পর গ্রন্থাগারে ফিরল সাময়িকী
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কাছেই থাকেন জন হ্যানসন। বছরের পর বছর ধরে তাঁর বাড়িতে একটি পুরোনো সাময়িকী (ম্যাগাজিন) পড়ে থাকতে দেখেন। কিন্তু কীভাবে সেটি বাড়িতে এল, জানেন না। দেখা গেল, সাময়িকীটি নিউ হ্যাম্পশায়ারের কনকর্
লেখক বিবিসি68K বার পড়া
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের কাছেই থাকেন জন হ্যানসন। বছরের পর বছর ধরে তাঁর বাড়িতে একটি পুরোনো সাময়িকী (ম্যাগাজিন) পড়ে থাকতে দেখেন। কিন্তু কীভাবে সেটি বাড়িতে এল, জানেন না। দেখা গেল, সাময়িকীটি নিউ হ্যাম্পশায়ারের কনকর্ড পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া। বিস্ময়কর হলো, সেটি ধার নেওয়া হয়েছিল ১৮৯৪ সালে। অর্থাৎ ১৩২ বছর আগে।
অবশেষে গত সপ্তাহে সাময়িকীটি গ্রন্থাগারটিতে ফিরেছে। হিসাব কষে দেখা গেল, নির্ধারিত সময়ের ৪৮ হাজার ২২০ দিন পর সেটি গ্রন্থাগার কর্তৃপক্ষ ফেরত পেল। সাময়িকীটির নাম দ্য সেঞ্চুরি ইলাস্ট্রেটেড মান্থলি ম্যাগাজিন। ১৮৯৪ সালের সেপ্টেম্বর সংখ্যা।



