World
কলকাতায় কমছে দুর্গাপূজা, বাড়ছে উত্তর ও পশ্চিম ভারতের গণেশপূজা
কয়েক বছরে বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যা বাড়লেও কমছে কলকাতায়। পাশাপাশি কলকাতায় বাড়ছে উত্তর ও পশ্চিম ভারতের অন্যতম প্রধান হিন্দু দেবতা গণেশের পূজা। উত্তর কলকাতায় যেখানে প্রধানত প্রতিমা বানানো হয় সেই কুমারটুলির মৃৎশিল
লেখক শুভজিৎ বাগচী51K বার পড়া

কয়েক বছরে বাংলাদেশে দুর্গাপূজার সংখ্যা বাড়লেও কমছে কলকাতায়। পাশাপাশি কলকাতায় বাড়ছে উত্তর ও পশ্চিম ভারতের অন্যতম প্রধান হিন্দু দেবতা গণেশের পূজা। উত্তর কলকাতায় যেখানে প্রধানত প্রতিমা বানানো হয় সেই কুমারটুলির মৃৎশিল্পী সমিতির সম্পাদক বাবু পালের মতে, দেবী দুর্গার প্রতিমা বানানোর জন্য অর্ডার অন্যবারের চেয়ে কিছু কম।
বাবু পাল প্রথম আলোকে বলেন, ‘তবে আমি এটা বলব না যে প্রতিমার অর্ডার অনেকটা কমে গেছে, যেমনটা পত্রপত্রিকায় দাবি করা হয়েছে। তবে সামান্য কিছু কমেছে। থিম পূজার জন্য যে প্রতিমার অর্ডার আসত, তা প্রায় আসেইনি। ওই থিম পূজাগুলোয় কিছুটা পরিবর্তন হয়েছে। পূজার উদ্যোক্তারা কিছুটা পুরোনো দিনের একচালা মায়ের মূর্তিতে ফিরে গিয়েছেন।’ ‘থিম পূজা’ হলো কোনো একটি বিখ্যাত শিল্পকর্ম, স্থাপত্য বা শিল্পীর চিন্তার ভিত্তিতে তৈরি মূর্তি এবং সেই মূর্তি যেখানে থাকে, সেই বাসস্থান অর্থাৎ প্যান্ডেল, বলেন বাবু পাল।



