World
ঘণ্টায় ৪১৫টি কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড
শৈশবে কম-বেশি অনেকেই কাগজের প্লেন/উড়োজাহাজ বানিয়ে খেলেছেন। বয়স বৃদ্ধির সঙ্গে সেই মজার খেলার কথা কয়জনই-বা মনে রাখেন! সাফল্য ও স্বীকৃতির পেছনে ছুটতে ছুটতে একসময় মলিন হয়ে আসে শৈশবের সেই স্মৃতি। তবে নিছক এ খেলাই ডেভিড রাশকে
লেখক তথ্যসূত্র:66K বার পড়া

শৈশবে কম-বেশি অনেকেই কাগজের প্লেন/উড়োজাহাজ বানিয়ে খেলেছেন। বয়স বৃদ্ধির সঙ্গে সেই মজার খেলার কথা কয়জনই-বা মনে রাখেন! সাফল্য ও স্বীকৃতির পেছনে ছুটতে ছুটতে একসময় মলিন হয়ে আসে শৈশবের সেই স্মৃতি। তবে নিছক এ খেলাই ডেভিড রাশকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতি এনে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ বানিয়েছেন ডেভিড রাশ। এর মধ্য দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আরও একবার তাঁর নাম উঠেছে। প্রতিটি উড়োজাহাজ বানাতে ডেভিসের সময় লেগেছে গড়ে ৮ দশমিক ৬৭ সেকেন্ড।



