World
নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দুর নিহত ব্যক্তিগত সহকারীর মা
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে দলটির নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে। গতকাল মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মহকুমা
লেখক প্রতিনিধি66K বার পড়া

পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে দলটির নেতা ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিহত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে। গতকাল মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় শুভেন্দু অধিকারী তাঁর সঙ্গে ছিলেন।
এর আগে কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার শিকার নারী চিকিৎসকের মা রত্না দেবনাথকে প্রার্থী করেছিল বিজেপি। এবার নন্দীগ্রামে চন্দ্রনাথ রথের মাকে প্রার্থী করার মধ্য দিয়ে একই ধরনের রাজনৈতিক কৌশল দেখা গেল।



