World
পশ্চিমবঙ্গে ইসলামি অভিবাদন জানানোর জেরে বিতর্ক, নারী আইপিএস কর্মকর্তাকে বদলি
একটি ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশা আল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’র মতো ইসলামি অভিবাদন ও শব্দগুচ্ছ ব্যবহার করে হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক নারী আইপিএস কর্মকর্তা। এ ঘটনার পরপরই তাঁকে তুলনামূলক কম
লেখক সংবাদদাতা92K বার পড়া

একটি ভিডিওতে ‘আসসালামু আলাইকুম’, ‘ইনশা আল্লাহ’ ও ‘জাজাকাল্লাহ’র মতো ইসলামি অভিবাদন ও শব্দগুচ্ছ ব্যবহার করে হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক নারী আইপিএস কর্মকর্তা। এ ঘটনার পরপরই তাঁকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হয়েছে। রাজ্য সরকারের এমন পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা এবং সাবেক আমলারা।
ভুক্তভোগী ওই কর্মকর্তার নাম বুশরা বানো। তিনি ভারতীয় পুলিশ সার্ভিসের (আইপিএস) কর্মকর্তা। এর আগে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। পরে সুবিধাজনক চাকরি ছেড়ে দেশে ফিরে এসে দুইবার অত্যন্ত মর্যাদাপূর্ণ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন। সম্প্রতি তিনি খড়গপুরের অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



