যুক্তরাজ্যে নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক দিনের মধ্যেই নিরাপত্তার কারণে সন্তানদের স্কুল বদলেছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। গতকাল সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২০ সালে রাজপরিবারের সঙ্গে বিরোধের মধ্যে যুক্তরাজ্য ছেড়ে রাজকীয় দায়িত্ব থেকে সরে দাঁড়ান হ্যারি ও মেগান। এরপর চলে যান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। সেখানে বসবাসের সময় যুক্তরাজ্যের করদাতাদের অর্থে নিরাপত্তা বহাল রাখার জন্য কয়েক বছর আইনি লড়াই করেন হ্যারি। তবে শেষ পর্যন্ত সফল হননি।