ভারতের রাজস্থান রাজ্যে ক্ষমতায় আছে বিজেপি। তবে রাজ্যে সদ্য সমাপ্ত স্থানীয় সরকার নির্বাচনে বিজেপি যে ফলাফল করেছে, তা দলটির জন্য ‘আশানুরূপ’ নয়। নির্বাচনে বিজেপির সঙ্গে ভোটের ব্যবধান কমিয়েছে কংগ্রেস।
এএনআইয়ের খবরে বলা হয়, ৩০৯টি স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে বিজেপি পেয়েছে ৩৫ দশমিক ১৮ শতাংশ ভোট। ভোটের সংখ্যা ৩৭ লাখ ৩৫ হাজার ৫৬৭। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ৩৪ দশমিক ২৪ শতাংশ ভোট। কংগ্রেসের ভোটের সংখ্যা ৩৬ লাখ ৩৫ হাজার ৯৫২। অর্থাৎ প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ভোটের ব্যবধান মাত্র শূন্য দশমিক ৯৪ শতাংশ। ভোটের সংখ্যার হিসাবে এই ব্যবধান ৯৯ হাজার ৬১৫।