World
জার্মানিজুড়ে উগ্র ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ
জার্মানির পূর্বাঞ্চলীয় সাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে কট্টর বর্ণবাদী ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)–এর সাফল্যের পর জার্মানিজুড়ে প্রতিবাদের ঢেউ শুরু হয়েছে। গতকাল শনিবার দেশটির ২৯টি শহরে অনুষ্ঠিত বিক্ষোভে মো
লেখক সরাফ আহমেদ93K বার পড়া

জার্মানির পূর্বাঞ্চলীয় সাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে কট্টর বর্ণবাদী ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)–এর সাফল্যের পর জার্মানিজুড়ে প্রতিবাদের ঢেউ শুরু হয়েছে। গতকাল শনিবার দেশটির ২৯টি শহরে অনুষ্ঠিত বিক্ষোভে মোট ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ অংশ নেন বলে জার্মানির টাজ পত্রিকা জানিয়েছে।
শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয় হামবুর্গে। সেখানে প্রায় ২৫ হাজার মানুষ চরম ডানপন্থী, অভিবাসী ও বর্ণবাদী দলটির বিরুদ্ধে রাস্তায় নামেন। ডুসেলডর্ফে অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। বার্লিনে পুলিশের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১৮ হাজার। তবে আয়োজকদের দাবি, রাজধানীর রাস্তায় উপস্থিত ছিলেন প্রায় ৩২ হাজার মানুষ।



