World
হরমুজ প্রণালিতে জাহাজে নতুন করে হামলা, তেল সরবরাহ নিয়ে শঙ্কা বাড়ছে
মেরিটাইম ট্র্যাকারগুলো আজ রোববার নতুন করে হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার খবর পেয়েছে। এর জেরে এই পথ দিয়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেল। এদিকে দুদিন আগে ড্রোন হামলার শিকার হওয়ার পর সৌদি আরব তাদের একটি অতি
লেখক রয়টার্স47K বার পড়া

মেরিটাইম ট্র্যাকারগুলো আজ রোববার নতুন করে হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার খবর পেয়েছে। এর জেরে এই পথ দিয়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পেল। এদিকে দুদিন আগে ড্রোন হামলার শিকার হওয়ার পর সৌদি আরব তাদের একটি অতি গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পাইপলাইন বন্ধ করে দিয়েছে।
ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে কোনো একটি অজ্ঞাতবস্তুর (ক্ষেপণাস্ত্র/ড্রোন) আঘাত হানার খবর তারা পেয়েছে। স্থানীয় সময় রোববার ভোর পর্যন্ত জাহাজটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর নাবিকদের অবস্থা কী, তা জানা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।



