World
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘পুলিশগিরির’ প্রয়োজন নেই: ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘আঞ্চলিক পুলিশের’ ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। ভারতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন পে
লেখক এএফপি87K বার পড়া

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যে ‘আঞ্চলিক পুলিশের’ ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্রের কোনো প্রয়োজন নেই। ভারতে ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেন পেজেশকিয়ান। সেখানে তিনি বলেন, ‘আমাদের কোনো আঞ্চলিক পুলিশের দরকার নেই।’
ইরানের প্রেসিডেন্টের কার্যালয় জানায়, পেজেশকিয়ান আরও বলেছেন, ‘এ অঞ্চলের ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা কেবল এখানকার মূল পক্ষ এবং দেশগুলোই নিশ্চিত করতে পারে।’ ইরানের প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের জনগণ নানা অবিচারের শিকার হয়েছে। তা সত্ত্বেও আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ দীর্ঘায়িত হোক তা–ও চাই না। শান্তি প্রতিষ্ঠা করাই আমাদের প্রধান অগ্রাধিকার।’



