World
দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চান ট্রাম্প, এখনই গণভোটে রাজি নয় যুক্তরাজ্য
আয়ারল্যান্ডের সঙ্গে ও যুক্তরাজ্যশাসিত উত্তর আয়ারল্যান্ডকে এক দেশ হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, শেষ পর্যন্ত দুই আয়ারল্যান্ড এক হয়ে যাবে।
লেখক রয়টার্স21K বার পড়া

আয়ারল্যান্ডের সঙ্গে ও যুক্তরাজ্যশাসিত উত্তর আয়ারল্যান্ডকে এক দেশ হিসেবে দেখতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, শেষ পর্যন্ত দুই আয়ারল্যান্ড এক হয়ে যাবে।
তবে ট্রাম্পের এ মন্তব্যের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের কার্যালয় জানিয়েছে, আয়ারল্যান্ডের একত্রীকরণ নিয়ে সরকারের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। এর অর্থ হলো আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডকে যুক্ত করে একটি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ড গঠনের জন্য নতুন গণভোট আয়োজনের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি।



