পশ্চিমবঙ্গের হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হচ্ছে আগামী ১৬ অক্টোবর। পূজার এই প্রাক্কালে গতকাল নতুন এক নির্দেশ জারি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, এবার দুর্গাপূজার বদলে শারদোৎসব লেখা যাবে না।
বামপন্থী দলগুলো প্রতিবছর পূজামণ্ডপের কাছে মার্ক্সীয় সাহিত্যের যে স্টল দেয়, মূলত সেসব স্টলের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওই সব স্টলে দুর্গাপূজার বদলে শারদোৎসব লেখা হয়ে থাকে। এবার আর তা লেখা যাবে না; লিখতে হবে দুর্গোৎসব।