World
ইয়েমেনের আল–মোখা শহর হুতিদের দখলে, চাপে সরকারি বাহিনী
ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের জয় পেয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। দেশটির তাইজ শহরের পশ্চিমে ৯ দিন ধরে চলা লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল–মোখা শহর দখলে নিয়েছে তারা।
লেখক আল–জাজিরা54K বার পড়া

ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের জয় পেয়েছে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। দেশটির তাইজ শহরের পশ্চিমে ৯ দিন ধরে চলা লড়াইয়ের পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আল–মোখা শহর দখলে নিয়েছে তারা।
বেশ কিছুদিন ধরেই তাইজের পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল হুতিরা। তাদের প্রধান লক্ষ্য ছিল আল–মোখা শহর ও লোহিত সাগরের উপকূল দখল করা।
আল–মোখা ও উপকূলীয় এলাকা নিয়ন্ত্রণে নিতে পারলে বাব আল–মানদেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ঠেকানোর ক্ষেত্রে হুতিরা বড় ধরনের সুবিধা পাবে। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ তিনটি সরবরাহপথ বিচ্ছিন্ন করার সক্ষমতাও তারা অর্জন করবে।



