World
ট্রাম্পের মেয়াদজুড়ে চলতে পারে ইরান যুদ্ধ, আশঙ্কা ভ্যান্স–রুবিওর
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত তাঁর প্রেসিডেন্ট হিসেবে বাকি মেয়াদের প
লেখক রয়টার্স45K বার পড়া
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টারা ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত তাঁর প্রেসিডেন্ট হিসেবে বাকি মেয়াদের পুরোটাজুড়ে চলতে পারে। গতকাল বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধ জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স থেকে হোয়াইট হাউসে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি।



