World
গলছে এভারেস্টের হিমবাহ, বিস্ময়কর কারণ জানালেন বিজ্ঞানীরা
হিমালয় অঞ্চলে সম্প্রতি একটি হিমবাহের অংশ ধস থেকে নেপালে সৃষ্ট প্রলয়ংকরী পাহাড়ি ঢল ও কাদাপানির আকস্মিক বন্যা পৃথিবীর জন্য প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের অপেক্ষাকৃত নতুন একটি দিক তুলে ধরেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকা
লেখক লেখা:21K বার পড়া
হিমালয় অঞ্চলে সম্প্রতি একটি হিমবাহের অংশ ধস থেকে নেপালে সৃষ্ট প্রলয়ংকরী পাহাড়ি ঢল ও কাদাপানির আকস্মিক বন্যা পৃথিবীর জন্য প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের অপেক্ষাকৃত নতুন একটি দিক তুলে ধরেছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন জলবায়ু ও পরিবেশবিজ্ঞানীরা।
গত ২৬ আগস্ট নেপাল ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতের সীমান্তে ওই পাহাড়ি ঢল ও কাদাপানির বন্যায় এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনো নিখোঁজ পাঁচ হাজারের বেশি মানুষ।
জলবায়ু ও পরিবেশবিজ্ঞানীরা বহুদিন ধরেই বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে কথা বলছেন। তাঁরা সতর্ক করে বলেছেন, পৃথিবীর তাপমাত্রা যে গতিতে বাড়ছে, তাতে সারা বিশ্বেই হিমবাহ গলতে শুরু করেছে। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য বিজ্ঞানীরা নানা কারণকে দায়ী করেছেন।



