World
নাটালি হার্পসহ তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে উপহার দিয়েছিলেন ট্রাম্প
হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে উপহার দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনজনের আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। এতে ওই অর্থকে ‘ছুটি কাটানোর নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন তিনজন। ওই
লেখক সিএনএন59K বার পড়া

হোয়াইট হাউসের তিন নারী কর্মীকে ৪৫ হাজার ডলার করে উপহার দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনজনের আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। এতে ওই অর্থকে ‘ছুটি কাটানোর নগদ উপহার’ হিসেবে উল্লেখ করেছেন তিনজন। ওই নারী কর্মীদের মধ্যে নাটালি হার্পও আছেন। অন্য দুজন হলেন চেম্বারলেন হ্যারিস ও মার্গো মার্টিন।
ট্রাম্পের সহযোগী হিসেবে হার্প হোয়াইট হাউসে যোগ দেন ২০২২ সালে। তিনি ট্রাম্পের বেশ অনুগত হিসেবে পরিচিত। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাঁকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। এই সমালোচনার একটি কারণ হলো সম্প্রতি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চেয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হার্পকে বেশি দেখা যাচ্ছিল।



