World
উৎসব সবার: বিশ্ব হিন্দু পরিষদকে পাল্টা জবাব কেন্দ্রীয় মন্ত্রীর
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সরাসরি বিরোধিতায় নামলেন বিজেপির শরিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার (আরপিআই) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। একেবারে সরাসরি তিনি জানিয়ে দিলেন, ধর্ম–বর্ণন
লেখক প্রতিনিধি64K বার পড়া

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সরাসরি বিরোধিতায় নামলেন বিজেপির শরিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার (আরপিআই) নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। একেবারে সরাসরি তিনি জানিয়ে দিলেন, ধর্ম–বর্ণনির্বিশেষে যেকোনো উৎসবে যোগ দেওয়ার অধিকার প্রত্যেক ভারতীয়র আছে। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে আজ বুধবার গণমাধ্যমের প্রশ্নের উত্তরে রামদাস বলেন, দেশ সংবিধান অনুযায়ী চলে। সেই সংবিধান সব ধর্মের মানুষকে সুরক্ষা দেয়। এক ধর্মের মানুষ অন্য ধর্মাবলম্বীর উৎসবে যোগ দেবেন না, এমন অবস্থান সংবিধানবিরোধী।



