World
কলকাতায় খাদ্য সুরক্ষা অভিযান, ৪০ রেস্তোরাঁর লাইসেন্স স্থগিত
ক্রেতা সুরক্ষা সপ্তাহ উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হওয়া খাদ্য সুরক্ষা অভিযান গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এ অভিযানে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ, খাবারের দোকান, মিষ্টির দোকান ও বেকারিতে পচা ও বাসি খাবার,
লেখক প্রতিনিধি62K বার পড়া

ক্রেতা সুরক্ষা সপ্তাহ উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে কলকাতায় শুরু হওয়া খাদ্য সুরক্ষা অভিযান গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। সপ্তাহব্যাপী এ অভিযানে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁ, খাবারের দোকান, মিষ্টির দোকান ও বেকারিতে পচা ও বাসি খাবার, পচা মাছ, মাংস, ছত্রাক ধরা ছানা-পনিরসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে। কিছু খাবারে নিষিদ্ধ ও ক্ষতিকর কৃত্রিম রং ব্যবহারেরও প্রমাণ মিলেছে।
খাদ্যবিধি না মানার অভিযোগে কলকাতার ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এসব প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হবে বলে জানিয়েছে কলকাতা পৌর করপোরেশন।



