World
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন সাবমেরিন জব্দের দাবি ইরানের
হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দ করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার এ দাবি করেছে।
লেখক রয়টার্স42K বার পড়া

হরমুজ প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন সাবমেরিন জব্দ করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গতকাল মঙ্গলবার এ দাবি করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ দাবি ইরান যুদ্ধে পানির নিচে ড্রোন কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার বিরল একটি চিত্র তুলে ধরেছে।
হরমুজ প্রণালির প্রবেশমুখে আমরা ‘সন্ত্রাসী’ মার্কিন বাহিনীর সবচেয়ে আধুনিক, বুদ্ধিমান ও চালকবিহীন সাবমেরিনগুলোর একটিকে ফাঁদে ফেলেছি। ডুবোযানটি সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত।



