World
এবার কলকাতার রেড রোডে ‘পূজা কার্নিভাল’ হচ্ছে না, ঘোষণা শুভেন্দুর
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা মানেই রেড রোডের ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভাল’—মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে এমনটাই দেখে এসেছেন সবাই। এবার সেই ঐতিহ্য থেকে সরে আসছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য সরকা
লেখক প্রতিনিধি83K বার পড়া

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজা মানেই রেড রোডের ঐতিহ্যবাহী ‘পূজা কার্নিভাল’—মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে এমনটাই দেখে এসেছেন সবাই। এবার সেই ঐতিহ্য থেকে সরে আসছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এবারের পূজায় রেড রোডের কার্নিভাল হবে না।
সোমবার বিকেলে কলকাতার মিলন মেলা ময়দানে রাজধানী কলকাতাসহ রাজ্যের বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে ‘পূজা কার্নিভাল’ বাতিলের কথা জানান মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এবারের দুর্গাপূজা ঘিরে নানান নিয়মের কথাও ঘোষণা করা হয়।



