মাউন্ট আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে ইন্দোনেশিয়ায় আটটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকাল পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ ছিল বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী দুদি পুরওয়াগান্ধী।
আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিটি ইন্দোনেশিয়ার জাভা ও সুমাত্রা দ্বীপের মাঝামাঝি অবস্থানে। গত শুক্রবার গভীর রাত আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। রাজধানী জাকার্তা ও আশপাশের বেশ কয়েকটি এলাকার আকাশ আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাইয়ে ঢেকে গেছে। এর ফলে নিরাপত্তাজনিত কারণে ওই আটটি বিমানবন্দর একে একে বন্ধ ঘোষণা করা হয়।