World
জার্মানির স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনে বড় জয়ের পথে কট্টরপন্থী এএফডি
জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় জয়ের পথে রয়েছে।
লেখক সরাফ আহমেদ64K বার পড়া

জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় জয়ের পথে রয়েছে।
গতকাল রোববার রাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ হয়। বুথফেরত জরিপ অনুযায়ী, এএফডি প্রায় ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির কোনো রাজ্যে একটি কট্টর ডানপন্থী দলের এটি সম্ভাব্য সর্বোচ্চ নির্বাচনী সাফল্য। এ কারণে এএফডির সম্ভাব্য এ সাফল্যকে ‘ঐতিহাসিক’, ‘নাটকীয়’ বলা হচ্ছে।



