World
স্যাক্সনি-আনহাল্ট নির্বাচন: কট্টর ডানপন্থী এএফডির সম্ভাব্য উত্থানে জার্মানিজুড়ে শঙ্কা
জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচন নিয়ে দেশটিতে শঙ্কা দেখা দিয়েছে। আজ রোববার এ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রাক্-নির্বাচনী পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)
লেখক সরাফ আহমেদ94K বার পড়া

জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচন নিয়ে দেশটিতে শঙ্কা দেখা দিয়েছে। আজ রোববার এ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রাক্-নির্বাচনী পরিসংখ্যানে দেখা যাচ্ছে, কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) সর্বোচ্চ ৪৩ শতাংশ ভোট পেতে পারে।
এই পরিসংখ্যান মিলে গেলে জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে প্রথমবারের মতো কোনো রাজ্যে সরকার গঠনে সমর্থ হবে দলটি। তবে অন্য দলগুলো জোট সরকার গঠন করতে পারলে এএফডির ক্ষমতায় আসা কঠিন হবে। এদিকে এএফডির এই উত্থান নিয়ে জার্মানির সংবাদমাধ্যম, গণতন্ত্রকামী মানুষ ও অভিবাসীরা গভীরভাবে উদ্বিগ্ন।



