ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল ছাত্রাবাস (পেইং গেস্ট) ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। রোববার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন আরও এক আহত শিক্ষার্থী মারা গেলে নিহতের সংখ্যা পাঁচে পৌঁছায়।
ভবনটির ধ্বংসস্তূপে এখনো ৪০ থেকে ৫০ শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, ‘যুদ্ধকালীন তৎপরতার’ মতো গুরুত্ব দিয়ে উদ্ধারকাজ চলছে।