ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ আগামী শীতকাল পর্যন্ত গড়াতে পারে। কিয়েভে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ দুই দূতের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের দূতদের রোববারের বৈঠক থেকে বড় কোনো অগ্রগতির ঘোষণা আসেনি। রাশিয়ার পূর্ণাঙ্গ হামলা শুরুর পর এবারই প্রথম ইউক্রেন সফর করলেন ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার আর স্টিভ উইটকফ। এর আগে গত শনিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁরা বৈঠক করেন।