World
নয়াদিল্লিতে ছয়তলা ভবনধস, প্রায় ৫০ জনের আটকা পড়ার আশঙ্কা
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। ভবনটির ধ্বংসস্তূপে ৪০ থেকে ৫০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
লেখক হিন্দুস্তান টাইমস48K বার পড়া

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়েছে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। ভবনটির ধ্বংসস্তূপে ৪০ থেকে ৫০ জন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ রোববার বেলা দেড়টার দিকে ভবনটি ধসে পড়ে। দিল্লি ফায়ার সার্ভিসের কাছে বেলা ১টা ৩০ মিনিটের দিকে ভবনধসের খবর আসে। এর চার মিনিট পর দক্ষিণ ক্যাম্পাস থানায় এ বিষয়ে ফোন আসে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, ধসে পড়া ভবনটি ছেলেদের থাকার জন্য একটি পিজি (পেয়িং গেস্ট) হিসেবে ব্যবহৃত হতো।



