গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে নতুন একটি আন্তর্জাতিক ফ্লোটিলা মিশনের ঘোষণা দিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। জোটটি জানিয়েছে, ইউরোপের বিভিন্ন বন্দরে যাত্রাবিরতির পর তাদের নৌযানগুলো আগামী অক্টোবরে গাজা উপকূলে পৌঁছানোর চেষ্টা করবে।
এফএফসি বলেছে, গাজার ওপর ইসরায়েলের ‘অবৈধ ও প্রাণঘাতী অবরোধকে চ্যালেঞ্জ’ করতেই এই ফ্লোটিলা মিশন। আগের ফ্লোটিলার স্বেচ্ছাসেবক ও অধিকারকর্মীদের ওপর ইসরায়েলি বাহিনী সহিংসতা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তা সত্ত্বেও নতুন মিশনের ঘোষণা দিয়েছে এফএফসি।
কোথা থেকে শুরু, এখন কোথায়