World
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে মস্কোতে ট্রাম্পের জামাতা ও দূত
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আজ শনিবার মস্কো পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাঁদের মধ্যে জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা। সফর সম্পর্কে অবগত দুটি স
লেখক রয়টার্স92K বার পড়া

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আজ শনিবার মস্কো পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তাঁদের মধ্যে জ্যারেড কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা। সফর সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, মস্কোতে তাঁদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভ।
রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, উইটকফ, কুশনার ও দিমিত্রিভকে নিয়ে একটি গাড়িবহর মস্কোর সরকারি বিমানবন্দর ছেড়ে শহরের দিকে রওনা হয়।



