World
মহারাষ্ট্রে মারাঠি ভাষায় কথা বলতে না পারলে লাইসেন্স হারাবেন গাড়িচালকেরা
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের স্থানীয় মারাঠি ভাষা শেখার সময় আরও এক বছর বাড়ানো হয়েছে। মারাঠি জানা বাধ্যতামূলক করার নতুন নিয়ম নিয়ে চালকদের মধ্যে বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
লেখক বিবিসি48K বার পড়া

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ট্যাক্সি ও অটোরিকশাচালকদের স্থানীয় মারাঠি ভাষা শেখার সময় আরও এক বছর বাড়ানো হয়েছে। মারাঠি জানা বাধ্যতামূলক করার নতুন নিয়ম নিয়ে চালকদের মধ্যে বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২০ আগস্ট থেকে চালকদের মারাঠিতে প্রাথমিক কথা বলার দক্ষতা পরীক্ষা শুরু করেছিল রাজ্যের পরিবহন বিভাগ। পরীক্ষায় অকৃতকার্য চালকদের এক মাসের মধ্যে ভাষাটি শেখার নির্দেশ দেওয়া হয়েছিল। তা না হলে তাঁদের লাইসেন্স স্থগিত বা বাতিল হওয়ার ঝুঁকি ছিল।



