World
গাড়ির ইঞ্জিনে লুকিয়ে বিড়ালছানার ১২২ কিলোমিটার পাড়ি
যুক্তরাষ্ট্রে গাড়ির ইঞ্জিনে লুকিয়ে প্রায় ৭৬ মাইল (১২২ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছে একটি নবজাতক বিড়ালছানা। পরে গাড়ি থেকে সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
লেখক তথ্যসূত্র:31K বার পড়া
যুক্তরাষ্ট্রে গাড়ির ইঞ্জিনে লুকিয়ে প্রায় ৭৬ মাইল (১২২ কিলোমিটার) পথ পাড়ি দিয়েছে একটি নবজাতক বিড়ালছানা। পরে গাড়ি থেকে সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ঘটেছে এ ঘটনা। পিটারসন হেলথ নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একজন কর্মী প্রতিদিনের মতো গাড়ি চালিয়ে কর্মস্থলে পৌঁছানোর পর সেটির ইঞ্জিন থেকে কিছু একটা শব্দ শোনেন। কৌতূহল নিয়ে কাছে গিয়ে দেখেন, ইঞ্জিনের যন্ত্রাংশের মাঝে লুকিয়ে আছে একটি ছোট্ট সদ্যোজাত বিড়ালছানা।
সম্ভবত, রকস্প্রিংস থেকে কারভিল যাওয়ার পথে গাড়িটির ইঞ্জিনের ভেতর উঠে বসেছিল বিড়ালছানাটি। দুই শহরের দূরত্ব প্রায় ৭৬ মাইল। পুরো সময় ইঞ্জিনের মাঝে লুকিয়ে ছিল সেটি। দীর্ঘ এ যাত্রায় ইঞ্জিনের প্রচণ্ড উত্তাপ ও ঝাঁকুনি সহ্য করেও অলৌকিকভাবে বেঁচে যায় ছানাটি।



