ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর কিয়েভ সদর দপ্তরে রাশিয়ার একটি ড্রোন আঘাত হেনেছে। শুক্রবার গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি আঘাতের এই বিরল ঘটনাটি ঘটেছে। এটি ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মারাত্মক ঘাটতিকে ফুটিয়ে তুলেছে।
কিয়েভে টানা কয়েক দিন ধরে আকাশপথে আক্রমণ চালিয়ে আসছিল রাশিয়া। এরই মধ্যে দিনের আলোতেই এসবিইউ ভবনে আঘাত হানল ড্রোনটি। সাড়ে চার বছরের যুদ্ধে এ ভবন আগে কখনো এমন সরাসরি নিশানায় পরিণত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় ১২ জন আহত হয়েছেন। জরুরি সেবাদানকারী কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন।