World
আরজি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যাকাণ্ডে সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর লাশ সৎকারে তড়িঘড়ির অভিযোগে পুলিশ উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান তৃণমূলের সোমনাথ দেকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার
লেখক প্রতিনিধি31K বার পড়া

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর লাশ সৎকারে তড়িঘড়ির অভিযোগে পুলিশ উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান তৃণমূলের সোমনাথ দেকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে বেঙ্গালুরুর একটি গেস্টহাউস থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি পালিয়ে ছিলেন।
অভয়ার মা–বাবা রাজ্যের ক্ষমতা বদলের পর অভিযোগ তোলেন তাঁদের কন্যার মরদেহ তাঁদের না জানিয়ে জোর করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়। এই দাবির প্রতি সমর্থন জানিয়ে নবনির্বাচত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের নির্দেশ দেন। এরপর পুলিশ নতুন করে তদন্তে নামে। মামলা করে বারাকপুরের পুলিশ কমিশনারেট।



