World
সৌদি আরবের তেলবাহী জাহাজে ইরানের হামলা, দুই নাবিক নিহত
ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে সৌদি আরবের মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে (বড় আকারের জাহাজ) হামলার অভিযোগ উঠেছে। সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ করে বলেছে, গত সোমবার রাতের ওই হামলায় ট্যাংকারটিতে থাকা ফিলিপাইন
লেখক বিবিসি54K বার পড়া

ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে সৌদি আরবের মালিকানাধীন একটি জ্বালানি তেলবাহী সুপার ট্যাংকারে (বড় আকারের জাহাজ) হামলার অভিযোগ উঠেছে। সৌদি কর্তৃপক্ষ এ অভিযোগ করে বলেছে, গত সোমবার রাতের ওই হামলায় ট্যাংকারটিতে থাকা ফিলিপাইনের দুজন নাবিক নিহত হয়েছেন।
সৌদি আরবের জাতীয় জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠান ‘বাহরি’ গতকাল বুধবার জানায়, সোমবার হরমুজ দিয়ে যাওয়ার সময় তাদের একটি জাহাজ ‘নিরাপত্তাজনিত ঘটনায়’ জড়িয়ে পড়েছে। জাহাজটির নাম ‘সিদর’।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে।



