World
হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
লেখক আল–জাজিরা22K বার পড়া

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নাম বদলে নিজের নামে রাখার আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন। পোস্টে তিনি দাবি করেন, গুরুত্বপূর্ণ এই জলপথ এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।
ট্রাম্প লিখেছেন, ‘এখন যেহেতু হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তবে কি এটির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?’
সমালোচকেরা বলছেন, ট্রাম্প বারবারই দেখানোর চেষ্টা করছেন, ইরান যুদ্ধ তাঁর নিয়ন্ত্রণে আছে। এমন প্রচারণার অংশ হিসেবেই তিনি হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কার্যত ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ কৌশলগত ভুল সিদ্ধান্তে পরিণত হয়েছে। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ক্রমেই দীর্ঘস্থায়ী সংকটে পড়ছে।



