World
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর সামনে ধ্বংস ২ লাখ বোতল ফেনসিডিল
ভারতের কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় দুই লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বিএসএফ ও পুলিশ এসব ফেনসিডিল জব্দ করেছিল। পরে সড়ক তৈরির রোল
লেখক প্রতিনিধি44K বার পড়া

ভারতের কেন্দ্রীয় সরকারের ‘নেশামুক্ত ভারত’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় দুই লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বিএসএফ ও পুলিশ এসব ফেনসিডিল জব্দ করেছিল। পরে সড়ক তৈরির রোলার চালিয়ে বোতলগুলো ধ্বংস করা হয়। গতকাল এসব ফেনসিডিল ধ্বংস করা হয়।
বালুরঘাটের পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে ফেনসিডিলের বোতলগুলো সাজিয়ে রাখা হয়। পরে একটি রোলারে উঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির সংসদ সদস্য এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সেগুলোর ওপর দিয়ে রোলার চালান। এ দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন স্থানীয় লোকজন।



